তানভীর আজাদ কুষ্টিয়া প্রতিনিধি | কুষ্টিয়ার দৌলতপুরে বড় ধরনের কোনো নাশকতার ছক ভেস্তে দিল র‍্যাব-১২। বৃহস্পতিবার বিকেলে উপজেলার বাজুডাঙ্গা গ্রাম থেকে বিদেশি পিস্তল ও রিভলবারসহ দুই সক্রিয় সন্ত্রাসীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানের বিস্তারিত গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১২, সিপিসি-৩ মেহেরপুর ক্যাম্পের একটি বিশেষ দল বিকেলে সাড়ে ৪টার দিকে বাজুডাঙ্গা গ্রামের আল-সালেহ পাবলিক ওয়েলফেয়ার হাসপাতাল সংলগ্ন এলাকায় অভিযান চালায়। সন্ত্রাসী কর্মকাণ্ডের উদ্দেশ্যে সেখানে একদল যুবক অবস্থান করছে এমন খবরে র‍্যাব এলাকাটি ঘিরে ফেলে। অভিযানকালে পালানোর চেষ্টাকালে দুই যুবককে আটক করে র‍্যাব। তারা হলেন সোহাগ হোসেন গিট্টু (২১): দৌলতপুর উপজেলার সিদ্দিকের ছেলে।মিশন ইসলাম (১৯): একই এলাকার মৃত দিদার মণ্ডলের ছেলে।আটককৃতদের তল্লাশি করে উদ্ধার করা হয়েছে মারণাস্ত্র ও গোলাবারুদ: একটি বিদেশি পিস্তল (USA-তে তৈরি)ও একটি রিভলবার (আফগানিস্তানে তৈরি) এবং ৫ রাউন্ড তাজা গুলি,র‍্যাব-১২, সিপিসি-৩-এর কোম্পানি কমান্ডার পুলিশ সুপার আল মামুন চিশতী জানান, আটককৃতরা পেশাদার অপরাধী এবং তাদের বিরুদ্ধে আগে থেকেই একাধিক মামলা রয়েছে। সন্ত্রাসী হামলার প্রস্তুতির খবর পেয়েই এই অভিযান চালানো হয়। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে নতুন মামলা দায়ের করে দৌলতপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।