মো:সুমন আলী
উপজেলা প্রতিনিধি, নিয়ামতপুর (নওগাঁ)
নওগাঁ নিয়ামতপুর উপজেলার ভাবিচা (জাবরিপাড়া) গ্রামে বিয়ের অনুষ্ঠানে আসা এক তরুণীকে (১৮)সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় তিনজন যুবককে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ। গ্রেফতার কৃতরা হলেন ভাবিচা এলাকার অনুপ(২০)শ্রী রঞ্জন হাসদা(১৯)শ্রী প্রশান্ত সরেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় রাজশাহীর গোদাগাড়ী থেকে বিয়ের অনুষ্ঠানে এসেছিলেন ওই তরুণী। গতকাল শনিবার ২১ ফেব্রুয়ারি ২০২৬ রাত ৯ টার দিকে আসামি প্রশান্ত জরুরী কথার নামে তরুণীকে বাইরে ডেকে নিয়ে যায় রঞ্জন হাসদার বাবার খলিয়ানে খড়পালার আড়ালে। ঘটে যায় অনাকাঙ্ক্ষিত ঘটনা পর্যায়ক্রমে উক্ত তরুণীকে ধর্ষণ করে তারা। তরুণী আত্মরক্ষার চেষ্টা করে এবং সুযোগ পেয়ে ঘটনাস্থল থেকে দৌড়ে বিয়ে বাড়িতে পৌঁছায় এবং স্বজনদের মাঝে ঘটনাটি প্রকাশ করে । ঘটনাস্থল থেকে তৎক্ষণাৎ পালিয়ে যাই অভিযুক্তরা। এ বিষয়ে নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় ভুক্তভোগীর মাসি শ্রীমতি আরতী মুর্মু বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত ৩ আসামীকে গ্রেফতার ও আদালতে প্রেরণ করা হয় এবং ভুক্তভোগী কে ডাক্তারি পরীক্ষার জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়।



