১৮/০৩/২০২৬ ইং তারিখে রাত ১২.২৫ মিনিটে আশুগঞ্জ থানা পুলিশ একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আশুগঞ্জ টোলপ্লাজা এলাকা হতে ০১টি নীল ও হলুদ রংয়ের পিকআপ গাড়ি আটক করে। এ সময় পিকআপটি তল্লাশী করে ১৪ (চৌদ্দ) কেজি গাঁজাসহ ০২ জন মাদক কারবারীকে আটক করে গ্রেফতারকৃতরা হলেন টাঙ্গাইল জেলার মধুপুর থানার মহিষমারা গ্রামের মৃত আদম আলী ছেলে মোঃ শফিক আলী (৩৮) অপরজন টাঙ্গাইল জেলার ঘাটাইল থানার দক্ষিণ পাড়া গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে মোঃ আব্দুল্লাহ আবেদীন (২০)।

অপর এক অভিযানে সকাল ০৭.১৫ মিনিটের সময় আশুগঞ্জ থানা পুলিশ একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আশুগঞ্জ টোলপ্লাজা এলাকা হতে ০১টি নোহা মাইক্রোবাস গাড়ি আটক করে এ সময় গাড়িটি তল্লাশী করে তাদের হেফাজত হতে ০৮ (আট) কেজি গাঁজাসহ দুইজনকে আটক করা হয় গ্রেফতারকৃতরা হলেন উভয় হবিগঞ্জ জেলার চুনারঘাট থানার টেকারঘাট গ্রামের আব্দুর রউফের ছেলে আফদাল মিয়া (৩৪) অপরজন হলেন আবাদগাঁও (আসামপাড়ার) মোঃ বাতেন মিয়ার ছেলে মোঃ লিটন মিয়া(৩৫)।

পুলিশ জানায় উদ্ধারকৃত মালামাল বিধি মোতাবেক তালিকা করে জব্দ করা হয় এবং এ-সংক্রান্তে আসামিদের আশুগঞ্জ থানায় পৃথক ২টি মাদক মামলা দায়ের করা হয়েছে।