ভারতীয় মাদক কারবারিরা নতুন কৌশলে বাংলাদেশে ফেনসিডিল ঢোকানোর চেষ্টা করছে। আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারির কারণে এখন আর আগের নাম ব্যবহার না করে ভিন্ন নামে সিরাপ বাজারে ছড়ানোর চেষ্টা চলছে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে স্কাফ-ব্রোনেকস পি ‘চকো প্লাস’ এবং ‘উইন কোরেক্স’ নামে তিন ধরনের সিরাপ ব্যবহার করে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে মাদক পাচারের চেষ্টা করা হচ্ছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, ভারতের বিভিন্ন জেলায় তৈরি এসব সিরাপ গোপনে সীমান্ত দিয়ে দেশে ঢোকানোর পরিকল্পনা করা হচ্ছে। ইতোমধ্যে বিষয়টি নজরদারিতে রাখা হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
সীমান্ত এলাকায় নজরদারি আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।



