মোহাম্মদ সেলিম

জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া


ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরশহরে সরকার প্লাজার ‘পালকি ফ্যাশন’ নামক প্রতিষ্ঠানের মার্ক করা এক ব্যক্তির বিরুদ্ধে নারী ক্রেতাদের সঙ্গে দামাদামির সময় অশোভন আচরণের অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের দাবি, তিনি অসৌজন্যমূলক ভাষা ব্যবহার করেন এবং অপ্রয়োজনীয়ভাবে উত্তেজিত আচরণ করেন, যা ক্রেতাদের জন্য বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি করছে।


এছাড়াও দোকানটিতে অতিরিক্ত দামে কাপড় বিক্রির অভিযোগ করেছেন একাধিক ভোক্তা। বাজারদরের তুলনায় বেশি মূল্য নেওয়া হচ্ছে বলে অভিযোগ রয়েছে।


এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে। প্রয়োজনীয় তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সচেতন মহল ও ভোক্তারা।