ডেস্ক রিপোর্ট
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নোয়াখালী-৬ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদের গাড়িবহরে হামলার অভিযোগ উঠেছে। দলটির দাবি, বিএনপি ও আওয়ামী লীগের সন্ত্রাসীরা মিলিতভাবে এ হামলা চালিয়েছে।
দলীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে নির্বাচন-পরবর্তী সহিংসতায় ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষের খোঁজখবর নিতে আব্দুল হান্নান মাসউদ হাতিয়া উপজেলার চানন্দি ইউনিয়নের প্রকল্প বাজার এলাকায় যান। এ সময় তার গাড়িবহরের ওপর অতর্কিত হামলা চালানো হয় বলে অভিযোগ করা হয়।
এনসিপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, স্থানীয় বিএনপির সন্ত্রাসীরা প্রথমে হামলা শুরু করে এবং পরে আওয়ামী লীগের পুনর্বাসিত গুণ্ডা বাহিনীর সদস্যরা এতে যোগ দেয়। হামলায় দলের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন বলে জানানো হয়।
দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে এ হামলার তীব্র নিন্দা জানান। তিনি বলেন, “একজন নির্বাচিত সংসদ সদস্যের ওপর এমন ন্যাক্কারজনক হামলা গণতন্ত্র ও আইনের শাসনের পরিপন্থী।”
বিবৃতিতে আরও বলা হয়, হামলার সময় ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত থাকলেও তারা হামলা প্রতিরোধে কার্যকর কোনো পদক্ষেপ নেননি। একজন নির্বাচিত জনপ্রতিনিধিকে সন্ত্রাসীদের হাত থেকে রক্ষা করতে না পারা দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য উদ্বেগজনক বলে মন্তব্য করা হয়।
এনসিপি নেতারা হাতিয়ায় নির্বাচন-পরবর্তী সময় থেকে সংঘটিত প্রতিটি হামলার নিরপেক্ষ তদন্ত এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসন বা অভিযুক্ত দলগুলোর কোনো বক্তব্য পাওয়া



