ক্রাইম রিপোর্টার মোঃ আবদুল করিম 

পবিত্র মাহে রমজান উপলক্ষে বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে চকরিয়া উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের টিম অভিযান পরিচালনা করেছেন। 

শুক্রবার বিকেলে চকরিয়া পৌরশহরের কাঁচা বাজারে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রূপায়ন দেব এ অভিযান পরিচালনা করেন। 

এসময় দ্রব্যের অতিরিক্ত মূল্য, ওজনে কারচুপিসহ নানা অপরাধের দায়ে তিনটি দোকানে মোট ৯ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। পবিত্র রমজান মাস উপলক্ষ্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যে যথাযথ আছে কিনা তা তদারকি করার পাশাপাশি অতিরিক্ত মূল্য না নেওয়া, প্রয়োজনীয় দ্রব্যের কৃত্রিম সংকট সৃষ্টি না করার জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট সকল ব্যবসায়ীদের নির্দেশনা প্রদান করেন। 

জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।