চীফ, রিপোর্টার আজিজুল হক

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ৪৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (০৬ মার্চ ২০২৬) করিমগঞ্জ থানার এসআই ফজলুল হকের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও পুলিশ ফোর্স করিমগঞ্জ থানাধীন চরপাড়া গামী পাকা সড়কে হাবু মেম্বারের বাড়ির সামনে অভিযান পরিচালনা করেন। এ সময় তল্লাশি চালিয়ে ৪৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ এক ব্যক্তিকে আটক করা হয়।

পুলিশ জানায়, আটককৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

করিমগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।