বিনোদন ডেস্ক গত মাসে (নভেম্বর ২০২৫) প্রয়াত কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্রর শেষ সিনেমা 'ইক্কিস' (Ikkis)-এর বিশেষ স্ক্রিনিংয়ে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। শ্রীরাম রাঘবন পরিচালিত এই ওয়ার-ড্রামা ছবিটির প্রিমিয়ারে উপস্থিত ছিলেন ধর্মেন্দ্রর বড় ছেলে সানি দেওল। বাবার বিশাল কাট-আউট পোস্টারের সামনে দাঁড়িয়ে নিজেকে আর সামলাতে পারেননি সানি। তিনি পোস্টারে বাবার ছবির দিকে তাকিয়ে অঝোরে কাঁদতে থাকেন। পাশে থাকা ভাই ববি দেওল এবং সুপারস্টার সালমান খান তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন। সালমান খানও ধর্মেন্দ্রর ছবির দিকে তাকিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন। 'ইক্কিস' ছবিতে ধর্মেন্দ্রর সাথে প্রধান চরিত্রে অভিনয় করেছেন অগস্ত্য নন্দ। বাবার শেষ কাজ বড় পর্দায় দেখে দেওল পরিবার আবেগে ভাসছে।