বাগেরহাট জেলা প্রতিনিধি | মোঃ রাকিবুল ইসলাম ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বাংলাদেশ জামায়াতে ইসলামীতে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন। সম্প্রতি দলের আমীর ডা. শফিকুর রহমানের উপস্থিতিতে সদস্য ফরম পূরণের মাধ্যমে তার এই যোগদান সম্পন্ন হয়। অনুষ্ঠানকালে উভয়ের মধ্যে আন্তরিক কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। সংশ্লিষ্টদের মতে, এটি ইসলামী আন্দোলনের দীর্ঘদিনের সাংগঠনিক ধারাবাহিকতারই একটি অংশ। দীর্ঘ সময় ইসলামী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত থেকে জাহিদুল ইসলাম সংগঠনের সর্বোচ্চ ছাত্র নেতৃত্বে দায়িত্ব পালন করেন। ছাত্রত্ব শেষ হওয়ায় সংগঠনের নিয়ম অনুযায়ী তিনি ছাত্ররাজনীতি থেকে অব্যাহতি গ্রহণ করেন। পরবর্তীতে জামায়াতে ইসলামীতে যুক্ত হয়ে তিনি আদর্শিক রাজনীতির বৃহত্তর অঙ্গনে ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন। এই যোগদান ইসলামী আন্দোলনের সাংগঠনিক শক্তি আরও বৃদ্ধি করবে বলে আশা করা হচ্ছে।