চীফ রিপোর্টার আজিজুল হক  আজ বিকেলে কিশোরগঞ্জ জেলা শহরে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাজারুল ইসলামের পক্ষে এক বিশাল নির্বাচনী প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি শহরের একাধিক গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নাজমুল আলম। দীর্ঘদিন দলীয় কার্যক্রম থেকে বিরতি থাকার পর তার প্রত্যাবর্তনকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস লক্ষ্য করা যায়।মিছিলে বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। প্রচার মিছিলে ঢাকঢোল, ব্যানার, পোস্টার ও স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। বক্তব্য নাজমুল আলম বলেন“এবারের নির্বাচন আমাদের গণতন্ত্র পুনরুদ্ধারের নির্বাচন। মানুষ পরিবর্তন চায়, ভোটাধিকার ফিরে পেতে চায়। আমরা জনগণের অধিকার প্রতিষ্ঠায় শেষ পর্যন্ত মাঠে থাকবো। আরও বলেন “মাজারুল ইসলাম একজন যোগ্য, নির্ভীক ও গ্রহণযোগ্য প্রার্থী। জনগণ তার পক্ষে রায় দেবে এবং বিএনপি এই আসনে জয়লাভ করবে—এটাই দলের প্রত্যাশা।মিছিলে স্থানীয় নেতারা অভিযোগ করেন, নির্বাচন ঘিরে বিভিন্ন বাধা-বিপত্তি তৈরি করা হলেও জনগণের আগ্রহ ও অংশগ্রহণ প্রমাণ করে বিএনপির জনপ্রিয়তা আরও বেড়েছে। এদিকে মনোনয়ন বঞ্চিত দলীয় কয়েকজন নেতা এখনো মাঠে থাকলেও তারা আজকের কর্মসূচিতে অংশ নেননি। বিষয়টি নিয়ে স্থানীয় রাজনৈতিক মহলে আলোচনা চলছে। মিছিলটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং এতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি লক্ষ্য করা যায়।মিছিলে নাজমুল আলম ও নেতাকর্মীদের স্লোগান দিতে দেখা যায়।পরবর্তী কর্মসূচি: আগামী সপ্তাহে এলাকাভিত্তিক গণসংযোগ ও পথসভা।     -