চিপ রিপোর্টার । আজিজুল হক আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি দেশের বিভিন্ন আসনে তাদের প্রার্থী তালিকা চূড়ান্ত করার পর কিশোরগঞ্জ-১ (সদর–হোসেনপুর) আসনে দলটির আনুষ্ঠানিক প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন জেলার রাজনীতির পরিচিত মুখ, সাবেক সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সংগঠক মাজহারুল ইসলাম মাযহার। ধানের শীষ প্রতীকে তার এই মনোনয়ন ঘোষণার পর এলাকায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।■ মনোনয়ন ঘোষণায় গুলশান কার্যালয়ে উৎসবমুখর পরিবেশদলীয় সূত্র জানায়, গুলশানের বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাচন পরিচালনা কমিটির বৈঠকে আনুষ্ঠানিকভাবে তার নাম চূড়ান্ত করা হয়। বৈঠক শেষে জাতীয় নেতারা জানান—“দক্ষ নেতৃত্ব, সাংগঠনিক অভিজ্ঞতা এবং স্থানীয় পর্যায়ে গ্রহণযোগ্যতা বিবেচনা করেই ধানের শীষের প্রার্থী হিসেবে মাজহারুল ইসলামকে মনোনয়ন দেওয়া হয়েছে।”মনোনয়ন ঘোষণার পর গুলশান কার্যালয়ের বাইরে উপস্থিত নেতাকর্মীরা মিছিল ও স্লোগানে মুখর হয়ে ওঠেন।■ মাযহারের প্রতিক্রিয়া: ‘এটি শুধু আমার দায়িত্ব নয়, কিশোরগঞ্জবাসীর প্রতি অঙ্গীকার’মনোনয়ন পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় মাজহারুল ইসলাম মাযহার বলেন—“এই মনোনয়ন আমার জন্যে যেমন গর্বের, তেমনি বড় দায়িত্বও। আমি বিশ্বাস করি, জনগণই আমার শক্তি। নির্বাচিত হতে পারলে কিশোরগঞ্জ-১ আসনের প্রতিটি মানুষের অধিকার, উন্নয়ন ও নিরাপত্তার জন্য নিরলসভাবে কাজ করব।”তিনি আরও বলেন, দীর্ঘদিন অবহেলিত কৃষি, মৎস্য, সড়ক–যোগাযোগ এবং শিক্ষাখাতের উন্নয়নে তিনি বিশেষ পরিকল্পনা গ্রহণ করবেন।■ এলাকায় স্বস্তি ও নতুন প্রত্যাশাকিশোরগঞ্জ সদর ও হোসেনপুরে তার মনোনয়নকে অনেকেই “সময়োপযোগী সিদ্ধান্ত” হিসেবে দেখছেন। দীর্ঘদিন ধরেই বিএনপির স্থানীয় নেতা–কর্মীদের মধ্যে একটি গ্রহণযোগ্য নেতৃত্বের চাহিদা ছিল। মাযহারের মনোনয়ন ঘোষণার পর তৃণমূল নেতাদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে।হোসেনপুর পৌরসভার এক বিএনপি নেতা বলেন—“দল এবার খুব চিন্তাভাবনা করে প্রার্থী দিয়েছে। মাযহার ভাই মাঠের মানুষ, মানুষের সুখ-দুঃখ জানেন—তাই এই আসনে লড়াই এবার খুব জমবে।”■ নির্বাচনী মাঠে নতুন সমীকরণইসলামী আন্দোলন বাংলাদেশ সহ অন্যান্য রাজনৈতিক দল এই আসনে ইতোমধ্যে সম্ভাব্য প্রার্থী তালিকা প্রকাশ করেছে। বিএনপির প্রার্থী নিশ্চিত হওয়ায় আসনটিতে প্রতিদ্বন্দ্বিতা আরও বাড়বে বলে সংশ্লিষ্টদের ধারণা।বিশ্লেষকদের মতে, কিশোরগঞ্জ-১ আসন সবসময়ই গুরুত্বপূর্ণ। সদর ও হোসেনপুর মিলিয়ে এখানে যুবক, নতুন ভোটার এবং কৃষিভিত্তিক জনগোষ্ঠীর ভূমিকা প্রাধান্য পায়। ফলে যোগ্য, জনপ্রিয় ও সংগঠিত প্রার্থী নির্বাচন অনেক ক্ষেত্রে ভোটের ফলাফলকে প্রভাবিত করে।■ নেতাকর্মীদের আনন্দ ও মিষ্টি বিতরণ করা হয়মনোনয়ন ঘোষণার খবর কিশোরগঞ্জে পৌঁছানোর পরপরই শহরের রথখলা, আড়াইবাজার, গাছতলা, হোসেনপুর বাজারসহ বিভিন্ন এলাকায় নেতাকর্মীদের আনন্দ উচ্ছ্বাস দেখা দিয়েছে অনেকে মিষ্টি বিতরণ করেন এবং সন্ধ্যায় পৃথক পৃথক স্থানে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।দলীয় মহলে বিশ্বাস—মাজহারুল ইসলাম মাযহারের মনোনয়নে দল আবারও মাঠে সক্রিয় হবে এবং নির্বাচনী প্রচারণা জোরদারদার হবে ।
কিশোরগঞ্জ ১ সদর হোসেনপুর আসনে মাজহারুল ইসলাম মাযাহার মনোনয়ন পাওয়ার পর নেতাকর্মীদের স্বস্তির নিঃশ্বাস




