জেলা প্রতিনিধি(নীলফামারী):নাঈম ইসলাম,  নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর মনোনয়ন প্রত্যাশী এবং তরুণ নেতা মোঃ রাশেদ ইসলাম নির্বাচনী এলাকায় ব্যাপক গণসংযোগ ও শুভেচ্ছা বিনিময় করছেন। এরই ধারাবাহিকতায় সম্প্রতি তিনি সনাতন ধর্মাবলম্বীদের একটি লীলা কীর্তন অনুষ্ঠানে উপস্থিত হয়ে আয়োজক ও স্থানীয় ভক্তবৃন্দের সাথে কুশল বিনিময় করেন। অনুষ্ঠানে তিনি জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানান এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে দেশ গড়ার আহ্বান জানান। রাশেদ ইসলাম তার বক্তব্যে বলেন, "আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে সকল ধর্মের মানুষ সমান অধিকার নিয়ে শান্তিতে বসবাস করবে।" তরুণ এই নেতার এমন জনমুখী তৎপরতা এলাকায় সাধারণ মানুষের মধ্যে বেশ ইতিবাচক সাড়া ফেলছে। উল্লেখ্য যে, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নীলফামারী-১ আসনে এনসিপির প্রার্থী হিসেবে তিনি এলাকায় নিয়মিত রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন।