সজিব মোড়ল, মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে বাগেরহাট-১ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।সোমবার মোল্লাহাট উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার শ্যামানন্দ কুন্ডুর কাছে মনোনয়নপত্র দাখিল করেন তিনি। উল্লেখ, জামায়াতসহ ৮ দলের যে নির্বাচনী সমঝোতা প্রক্রিয়া চলছে, তাতে মামুনুল হকের দলও রয়েছে।