ব্রাহ্মণবাড়িয়ায় ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের প্রার্থী শেখ হানিফের নির্বাচনী ইশতেহার ঘোষণা ও র্যালি

আখাউড়া প্রতিনিধি : সিজান সরকার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ায় ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের প্রার্থী শেখ হানিফ তাঁর নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। ২৬ তারিখ শহরের মুক্তমঞ্চে তিনি ৪৮টি ইশতেহার ঘোষণা করেন।
ইশতেহার ঘোষণার পর মুক্তমঞ্চ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কাউতুলি মোড়ে গিয়ে শেষ হয়। এতে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। র্যালিতে মানবতা, ন্যায়বিচার ও দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠার পক্ষে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।
ইশতেহার ঘোষণাকালে শেখ হানিফ বলেন, “ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের রাজনীতি মানবতা ও নৈতিকতার ভিত্তিতে পরিচালিত। সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষার মানোন্নয়ন এবং সামাজিক সুবিচার নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য।
তিনি আরও বলেন, জনগণের সমর্থন পেলে ব্রাহ্মণবাড়িয়ার সার্বিক উন্নয়ন ও মানুষের জীবনমান উন্নয়নে কাজ করা হবে।
র্যালিতে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



