আখাউড়া উপজেলা প্রতিনিধি, সিজান সরকার ‎ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ব্রাহ্মণবাড়িয়া জেলার ছয়টি সংসদীয় আসনে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মনোনীত প্রার্থীরা নিজ নিজ রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন। ‎ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে ইনসানিয়াত বিপ্লবের মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার শরীফ মৃধা মনোনয়নপত্র জমা দেন। ‎ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ এবং বিজয়নগর উপজেলার বুধন্তি ও চান্দুরা ইউনিয়নসমূহ) আসনে দলটির প্রার্থী মাঈন উদ্দিন মনোনয়নপত্র জমা করেছেন। ‎ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনে মনোনয়ন জমা দেন শেখ হানিফ। ‎এ ছাড়া ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে ইনসানিয়াত বিপ্লব মনোনীত এডভোকেট রাফি উদ্দীন ‎ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে আশরাফুল হক সুমন এবং ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে হাবিবুর রহমান নিজ নিজ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। ‎দলীয় সূত্র জানায়, মানবতা, ন্যায়বিচার ও দুর্নীতিমুক্ত রাজনীতির অঙ্গীকার নিয়ে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ নির্বাচনে অংশ নিচ্ছে। মনোনয়নপত্র জমা দেওয়ার পর প্রার্থীরা নির্বাচনী বিধি মেনে গণসংযোগ ও প্রচার কার্যক্রম শুরু করবেন বলেও জানান দলটির নেতারা।