বিশেষ প্রতিনিধি: ময়মনসিংহ ১১ ভালুকা আসনে বিএনপি মনোনীত প্রার্থী ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর পক্ষে শ্রমিক দলের উদ্যোগে ধানের শীষে ভোট চেয়ে লিফলেট বিতরণ এবং সুষম উন্নয়ন, সামাজিক ন্যায়বিচার এবং মর্যাদাপূর্ণ বাংলাদেশ গড়ার লক্ষ্যকে সামনে রেখে বাংলাদেশ শ্রমিক অধিকার জাতীয় এডভোকেসি এলায়েন্স কর্তৃক ভালুকা শ্রমিক নেতাদের মাঝে বৃহস্পতিবার দুপুরে ভালুকা বাসস্ট্যান্ড এলাকায় শ্রমিক ইশতেহার বিতরণ করা হয়েছে।   এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শ্রমিক দলের উপদেষ্টা ও ময়মনসিংহ জেলা ও বিভাগের সভাপতি মোহাম্মদ আবু সাঈদ, কেন্দ্রীয় শ্রমিক দলের মহিলা বিষয়ক সম্পাদিকা ও বিলস্ এর পরিচালক কোহিনূর মাহমুদ, কেন্দ্রীয় শ্রমিক দলের অর্থ সম্পাদক মোঃরফিকুল ইসলাম।   এসময় আরও উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি সোহাগ সরকার, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক ও ময়মনসিংহ বিভাগীয় শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ মোঃ সুজন, পৌর শ্রমিক দলের সভাপতি আমিনুল ইসলাম সরকার, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, সিনিয়র সহ সভাপতি মাহাবুল আলম মোল্লা, উপজেলা শ্রমিক দলের সহ-সভাপতি শরিফুল ইসলাম খান, পৌর শ্রমিক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাহামুদুর রহমান মিন্টু , উপজেলা শ্রমিক দলের সহ-সভাপতি তাজ উদ্দিন তাজ, দপ্তর সম্পাদক হাফিজুল ইসলাম হাফিজ, প্রচার ও প্রকাশনা সম্পাদক জাহিদুল ইসলাম জনি প্রমুখ। এছাড়াও এসময় উপজেলা ও পৌর শ্রমিকদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।