কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরিফুল আলমকে নিয়ে  উপজেলা বিএনপির সভাপতি খালেদ সাইফুল্লাহ ভিপি সোহেলের মন্তব্যকে "জঘন্যতম মিথ্যাচার" ও রাজনৈতিক নীতি-নৈতিকতার পরিপন্থী বলে আখ্যায়িত করেছেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব হাজী ইসরাফিল মিয়া।

শনিবার রাতে নিজের অফিসিয়াল ফেসবুক আইডিতে দেওয়া স্ট্যাটাসে তিনি লিখেন, "এ ধরনের মিথ্যাচার রাজনৈতিক কোনো সংস্কৃতির অংশ হতে পারে না। শরিফুল আলম শুধু দলের নেতা নন, তিনি কিশোরগঞ্জের সম্মান, মর্যাদা ও জনগণের আস্থা। তার সম্পর্কে এমন অসত্য মন্তব্য জেলা বিএনপি, সাধারণ জনগণসহ কোনো সচেতন মানুষই গ্রহণ করেনি।" হাজী ইসরাফিল মিয়া আরও বলেন,যারা বিভেদ সৃষ্টি করতে চায়, তারা দলের শত্রু। কিশোরগঞ্জের জনগণ এবং দলীয় নেতাকর্মীরা সোহেলের এই বক্তব্য ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে।” ⭐ রাজনৈতিক অঙ্গনে প্রতিক্রিয়া স্ট্যাটাসটি প্রকাশের পরপরই বিএনপি অঙ্গনসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকেই সোহেলের বক্তব্যকে "অপরিণত, পরিকল্পিত এবং বিভাজনমূলক" বলে দাবি করেছেন। নেতাকর্মীরা বলেন—“শরিফুল আলম একজন সৎ, যোগ্য ও মর্যাদাবান ব্যক্তি। দলকে বিভক্ত করার ষড়যন্ত্র কখনো সফল হবে. 🔻 দলের ভেতরে উত্তাপ ঘটনাটি কেন্দ্র করে কর্মী-সমর্থকদের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে। অনেকে সোহেলের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে ব্যবস্থা নেওয়ার দাবি তুলা হয়েছে। 🔶 সমাপ্তি বক্তব্য হাজী ইসরাফিল মিয়া বলেন, “এটা দলকে দুর্বল করার অপচেষ্টা। আমরা ঐক্যবদ্ধ, এবং এই অপচেষ্টার বিরুদ্ধে দাঁড়াবো। সত্য সবসময় জয়ী হবে।”