শহীদ রুবেলের কবর জিয়ারত ও পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন কিশোরগঞ্জ-৩ আসনের এমপি প্রার্থী হাফেজ মাওঃ প্রভাষক আলমগীর হোসাইন তালুকদার ।

কিশোরগঞ্জ: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ আব্দুল্লাহ রুবেল-এর কবর জিয়ারত করেছেন কিশোরগঞ্জ-৩ (তাড়াইল-করিমগঞ্জ) আসনের এমপি প্রার্থী হাফেজ মাওলানা প্রভাষক আলমগীর হোসাইন তালুকদার।

আজ (মঙ্গলবার) বিকেলে করিমগঞ্জ উপজেলায় শহীদ রুবেলের নিজ বাড়ীর পাশে পারিবারিক কবরস্থানে তিনি এই জিয়ারত সম্পন্ন করেন।

‎এসময় প্রার্থীর সঙ্গে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক ও ছাত্রনেতারা উপস্থিত ছিলেন।

কবর জিয়ারত শেষে এমপি প্রার্থী আলমগীর হোসাইন তালুকদার শহীদ রুবেলের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি বলেন, “আব্দুল্লাহ রুবেল শুধু করিমগঞ্জ বা কিশোরগঞ্জের সন্তান নন, তিনি আমাদের অধিকার আদায়ের আন্দোলনের একজন শহীদ। তার এই আত্মত্যাগ কখনো ভোলা যাবে না।”

‎‎তিনি আরও বলেন, “নতুন প্রজন্মের জন্য একটি বৈষম্যহীন ও উন্নত বাংলাদেশ গড়ার যে স্বপ্ন নিয়ে রুবেলসহ আরও অনেকে শহীদ হয়েছেন, সেই স্বপ্ন বাস্তবায়নে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”

‎‎শহীদ আব্দুল্লাহ রুবেল উল্লেখ্য, শহীদ আব্দুল্লাহ রুবেল গত বছর (২০২৪) ৪ আগস্ট কিশোরগঞ্জে ছাত্র-জনতার ১ দফা দাবির আন্দোলনে শহীদ হন। আন্দোলন চলাকালে তিনি সক্রিয় ভূমিকা পালন করেন এবং আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার সময় অসুস্থ হয়ে পড়েন। তিনি করিমগঞ্জ উপজেলার ১১ নং নোয়াবাদ ইউনিয়নের বাসিন্দা ছিলেন।