চীফ রিপোর্টার আজিজুল হক 

করিমগঞ্জ উপজেলাজুড়ে আসন্ন জাতীয় নির্বাচনে হাতপাখা প্রতীকের পক্ষে টানা গণসংযোগ চালিয়ে যাচ্ছেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ করিমগঞ্জ উপজেলা শাখার নেতাকর্মী, হাফেজমাওলানা প্রভাষক আলমগীর হোসাইন তালুকদারের পক্ষে। বাজার, গ্রামপাড়া- ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে লিফলেট বিতরণ, পথসভা, উঠান বৈঠকসহ ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে প্রচারণা চালাতে দেখা গেছে তাঁকে। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, বিনয়ী স্বভাব, ধার্মিকতা, এবং সামাজিক কাজের মাধ্যমে ইতোমধ্যে সাধারণ মানুষের কাছে পরিচিত মুখ হয়ে উঠেছেন আলমগীর হোসাইন তালুকদার। বিশেষ করে তরুণ ভোটারদের মধ্যে তাঁর প্রচারণা ব্যাপক সাড়া ফেলেছে।   প্রচারকালে ভোটারদের উদ্দেশ্যে যুব নেতারা বলেন—   হাতপাখা শুধু একটি প্রতীক নয়, এটি ন্যায়, আদর্শ ও শান্তির প্রতীক। আপনারা যদি সৎ, যোগ্য ও দেশপ্রেমিক নেতৃত্ব চান, তবে হাতপাখায় ভোট দিন।” নেতারা আরও জানান, শান্তি, ন্যায়বিচার, সুশাসন, মাদক ও দুর্নীতিমুক্ত সমাজ গঠন তাঁর রাজনৈতিক লক্ষ্য। প্রচারণায় উপস্থিত স্থানীয় সমর্থকরা জানান, পরিবর্তনের সময় এসেছে এবং হাতপাখা প্রতীকই সেই পরিবর্তনের শক্তি হতে পারে। করিমগঞ্জের বিভিন্ন স্থানে পোস্টার, ব্যানার ও কর্মীসভায় এখন আলোচনার কেন্দ্রে হাতপাখার এই তরুণ নেতৃত্ব।