মোঃ রাকিব বাবু, বগুড়া প্রতিনিধি নন্দীগ্রাম উপজেলার ইউনিয়ন বিএনপির উদ্যোগে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার  দুপুরে নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের বিজরুল হাইস্কুলে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন সাবেক উপজেলা যুবদলের সভাপতি ও ভাটগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ,ও সাধারণ সম্পাদক ভাটগ্রাম ইউনিয়ন বিএনপি, হাসেম আলীর সঞ্চালনায়, সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলাউদ্দিন সরকার সভাপতি নন্দীগ্রাম উপজেলা বিএনপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলায়েত হোসেন আদর সাধারণ সম্পাদক নন্দীগ্রাম উপজেলা বিএনপি, এছাড়াও উপস্থিত ছিলেন নন্দীগ্রাম পৌর কৃষকদলের সভাপতি সুশান্ত কুমার শান্ত,নন্দীগ্রাম উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মজনু, ভাটগ্রাম ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কামাল হোসেন,সিনিয়র যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম, ভাটগ্রাম ইউনিয়ন স্বেচ্ছাসেবকদল নেতা রাকিব বাবু,নন্দীগ্রাম পৌর ছাত্রদল নেতা ফজলে রাব্বি, ভাটগ্রাম ইউনিয়ন ছাত্রদলের সদস্য সচিব মো রাকিব,প্রমুখ সহ ইউনিয়ন বিএনপি এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এসময় প্রধান অতিথির বক্তব্যে বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা এবং গণতন্ত্র ফিরিয়ে আনতে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে। আসন্ন ক্রয়োদশ নির্বাচনকে সামনে রেখে বগুড়া ০৪ কাহালু নন্দীগ্রাম ৩৯ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মো মোশাররফ হোসেন কে বিজয়ী করতে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে ভোটের লক্ষে কাজ করার আহ্বান করেন ও বিএনপির ৩১ দফা কর্মসূচি সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানান। আরও বলেন, বিএনপি জনগণের অধিকার আদায়ের রাজনীতি করে। তাই সাধারণ মানুষের সুখ-দুঃখের অংশীদার হয়ে আন্দোলন-সংগ্রাম জোরদার করতে হবে। মতবিনিময় সভায় স্থানীয় ভোটারদের সঙ্গে খোলামেলা আলোচনা করা হয় এবং আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি সফল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়। সভা শেষে নেতাকর্মীদের উদ্দেশ্যে সাংগঠনিক শৃঙ্খলা বজায় রেখে নির্বাচনী কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেওয়া হয়।