স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমপি বলেন, একটা বড় সংকট দেখা দিয়েছে তেল নাই। যুদ্ধ লাগছে তেলের সাপ্লাই কম।হঠাৎ দেখা গেলো আমাদের ঠাকুরগাঁওয়ে একটা পেট্রোল পাম্প ভেঙ্গে দিয়েছে। ওদের নাকি তেল দিতে চায় নি। মব আমরা তৈরি করতে দিবো না, মব কঠোর হস্তে দমন করব। সোমবার (২৩ মার্চ) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের ভাউলারহাটে চৌধুরী পাড়া জামে মসজিদ প্রাঙ্গণে নেহা নদীর খালে জেলার খাল খনন কার্যক্রমের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, এদেশের মানুষ ধর্ম নিয়ে ব্যবসা পছন্দ করে না। ধর্ম কে তারা শ্রদ্ধা করে, লালন করে। ধর্মকে বিক্রি করে কিছু করা যায় না । ইবাদত না করে কেউ বেহেশতে যেতে পারে না। আমরা আমাদের কর্মের মাধ্যমে বেহেশতে যাবো ইনশাল্লাহ। মহাসচিব বলেন, আমরা জনগণের সমস্যা বুঝি বিধায় তারেক রহমান নির্বাচনের সময় কতকগুলো প্রতিশ্রুতি দিয়েছেন। এগুলোর মধ্যে কৃষকদের কৃষি ঋণ পরিশোধ করা ও কৃষকদের কৃষি কাজের সুবিধার্থে খাল খনন করা। গোটা বাংলাদেশে এরকম ২০ হাজার খাল খনন করা হবে। এছাড়াও পরিবারের মায়েদের জন্য ফ্যামিলি কার্ড দেওয়া হচ্ছে। একিভাবে কৃষকদের জন্য কৃষি কার্ড দেওয়া হবে যার মাধ্যমে কৃষকরা ন্যায্য মূল্যে সার, বীজ ও পানি পাবেন। তিনি আরো বলেন, বিএনপির যে কোন নেতা-কর্মীর যদি চুল পরিমান অন্যায় পাওয়া যায় তাহলে কোন ছাড় দেওয়া হবে না। তাদের নেতৃত্ব যাবে সাথে আইনগত ব্যবস্থাও হবে। মন্ত্রী বলেন, বিএনপি‌ কাজ করার জন্য ক্ষমতায় এসেছে। নির্বাচিত হওয়ার পর থেকেই বিএনপি কাজ করে যাচ্ছে। তারেক রহমানের নেতৃত্বে ইনশাআল্লাহ আমরা এ দেশটাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবো। এ সময় বিএনপির বিভিন্ন নেতাকর্মীরাসহ সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।