চীফ রিপোর্টার আজিজুল হক 

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে কিশোরগঞ্জ সদর উপজেলার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ নাজমুল আলম।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর মুসলিম উম্মাহর জীবনে ঈদ-উল-ফিতর নিয়ে আসে আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের বার্তা। ঈদের এই পবিত্র দিনে সকল ভেদাভেদ ভুলে গিয়ে সমাজে শান্তি, সহমর্মিতা ও সৌহার্দ্য প্রতিষ্ঠা করা আমাদের সবার দায়িত্ব।

তিনি আরও বলেন, ঈদ মানুষের মাঝে পারস্পরিক ভালোবাসা ও সৌহার্দ্য বৃদ্ধি করে। সমাজের ধনী-গরিব নির্বিশেষে সবাই যেন ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে পারে, সে বিষয়ে সবাইকে সচেতন ও সহানুভূতিশীল হওয়ার আহ্বান জানান তিনি।

মোঃ নাজমুল আলম কিশোরগঞ্জ সদর উপজেলার সর্বস্তরের জনগণের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বলেন, পবিত্র ঈদের শিক্ষাকে ধারণ করে একটি মানবিক, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ সমাজ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তিনি দেশবাসীর কল্যাণ, শান্তি ও অগ্রগতি কামনা করে সকলকে “ঈদ মোবারক” জানান।