নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ: ৬ ডিসেম্বর ২০২৫ রোজ শনিবার সন্ধ্যায় কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরিফুল আলমকে নিয়ে অশালীন ও অবমাননাকর মন্তব্য করার অভিযোগ উঠেছে কিশোরগঞ্জ সদর উপজেলা বিএনপি'র সভাপতি সাবেক ছাত্রনেতা খালেদ সাইফুল্লাহ ভি.পি. সোহেলের বিরুদ্ধে। গতকাল স্হানীয় একটি রাজনৈতিক সমাবেশে তিনি এই মন্তব্য করেন বলে জানা গেছে। ঘটনাস্থলে উপস্থিত দলীয় নেতাকর্মীরা জানান, বক্তব্য দেওয়ার সময় তিনি ব্যক্তিগত আক্রমণাত্মক ও অনুপযুক্ত ভাষা ব্যবহার করেন। এ সময় এ সময় স্লোগান দেওয়া হয় আলমের দুই গালে জুতা মারো তালে তালে সংবাদটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে নেতাকর্মী ও সমর্থকদের মাঝে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। -দলের বেশ কয়েকজন সিনিয়র নেতা জানান, একজন দায়িত্বশীল রাজনৈতিক নেতার কাছ থেকে এমন আচরণ অনাকাঙ্ক্ষিত এবং এটি দলের সাংগঠনিক পরিবেশ ও ঐক্যকে ক্ষতিগ্রস্ত করতে পারে। এ ঘটনা ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা সৃষ্টি হয়েছে। দলীয় বিভিন্ন পর্যায়ে ক্ষোভ প্রকাশের পাশাপাশি অনেকেই এ বক্তব্যের নিন্দা জানিয়ে যথাযথ তদন্ত এবং দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগ আনার দাবি করেছেন। ঘটনার বিষয়ে জানতে চাইলে জেলা বিএনপির শীর্ষ নেতারা জানান, বিষয়টি তারা পর্যবেক্ষণ করছেন এবং প্রয়োজনে দলীয় নীতিমালার আলোকে সিদ্ধান্ত নেওয়া হবে। এদিকে, সংবাদ প্রকাশের সময় পর্যন্ত খালেদ সাইফুল্লাহ ভি.পি. সোহেলের পক্ষ থেকে কোনও লিখিত বা আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।